বাঘাইছড়ি সংবাদদাতা | ০১:১৩ পিএম, ২০২২-১১-৩০
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম নিউ লংকর দাড়িপাড়া গ্রামের মিড পয়েন্ট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সুখেন চাকমা (২০) নামে একজন নিহত হয়েছে। এই ঘটনায় সজীব চাকমা (২২) নামে এক যুবকের পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহত সজীব চাকমা কে উদ্ধার করে গ্রামবাসী হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করে সাজেক থানা ওসি নুরুল আলম।
আহত ও নিহত দু’জনেই পেশায় মোটরসাইকেল চালক ও সম্পর্কে চাচাতো ভাই এবং পাহাড়ের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) এর সমর্থক বলে জানিয়েছেন স্থানীয়রা।
এই ঘটনার জন্য পাহাড়ের আরেক আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কে দায়ী করেছেন জেএসএস (সন্তু) বাঘাইছড়ি উপজেলার সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা।
তিনি বলেন, ইউপিডিএফ কমান্ডার আপন চাকমার নেতৃত্বে বিনাউস্কানিতে নিরীহ মানুষ আমাদের সমর্থকদের হত্যা করেছে। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এদিকে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সাজেক অঞ্চলের সমন্বয়ক আর্জেন্ট চাকমা এই ঘটনার সাথে তাদের দলের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন এবং নিউ লংকর এলাকায় ইউপিডিএফ এর কোন কর্মকাণ্ড নেই বলে দাবী করেন। এটি তাদের অভ্যন্তরিন বিষয়।
বাঘাইছড়ি ও সাজেক থানার সার্কেল এএসপি, সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সংবাদ পাওয়ার পরপরই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং মরদেহ উদ্ধারসহ আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করছি। এলাকাটি খুবই দুর্গম উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে তাই একটু সময় লাগবে।
এদিকে, আগামী ২রা ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসমাবেশের প্রস্তুতি নিতে শুরু করেছে জনসংহতি সমিতি (জেএসএস)। তার দুইদিন আগে এমন ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সমাবেশ কে ঘিরে বড় সংঘাতের আশঙ্কা করছে অনেকে। ফলে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে বিভিন্ন পয়েন্টে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited