নিজস্ব প্রতিবেদক | ০২:৫৪ পিএম, ২০২০-১০-২০
বাঘাইছড়ি উপজেলা সদরে উপজাতীয় দু’টি সশস্ত্র গ্রুপের মধ্যে আধা ঘন্টাব্যাপী গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বাঘাইছড়ি পৌরসভাধীন বাবু পাড়া এলাকায় সংগঠিত এই সশস্ত্র হামলায় রত্ন চাকমা (৩০)নামে একজন নিহত হয়েছে বলে বাঘাইছড়ি থানা পুলিশ নিশ্চিত করেছে।
নিহত যুবক সংস্কারপন্থী জেএসএস(এমএন) লারমা গ্রুপের সক্রিয় সদস্য এবং পিসিপি’র বাঘাইছড়িস্থ কাচালং কলেজ শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলো বলে জানাগেছে।
স্থানীয়রা জানিয়েছে, বেলা দুইটার সময় বাঘাইছড়ি বাবুপাড়া এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীরা বাবুপাড়া এলাকার চারদিকে ঘিরে ফেলে।
এসময় সংস্কারপন্থী জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়লে উভয়পক্ষই সশস্ত্র হামলায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় বিজিবি ও থানা পুলিশের যৌথটিম ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা সটকে পড়ে।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আমরা নিহতের মরদেহ উদ্ধারের জন্য পুলিমের একটি টিমকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited