বান্দরবান | ১২:০৬ পিএম, ২০২২-১১-২৮
বান্দরবান রিজিয়নের রুমা সেনা জোন দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে রুমা উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ বম, মুরং, খিয়াং, খুমি এবং বাঙ্গালীসহ অন্যান্য জনগোষ্ঠীর সুচিকিৎসার জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা ও সেই সাথে বিনামূল্যে ঔষধ বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২৪ নভেম্বর হতে ২৭ নভেম্বর পর্যন্ত থাইখং পাড়া, সুং সুং পাড়া, মুনলাই পাড়া, বেথেল পাড়া, মুন্নাম পাড়া এবং রনিপাড়ায় মেডিক্যাল ক্যাম্পইন পরিচালনা করার মাধ্যমে সর্বমোট ৮৫০ জন অসহায় ও দুস্থ জনগনকে সুচিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
রুমা জোনের মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্ন পাড়ায় রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল হাছান শাহরিয়ার ইকবাল, পিএসসি, জোন উপ-অধিনায়ক মেজর হুমায়ূন রশীদ, পিএসসি, ক্যাপ্টেন মোহাম্মদ রাফিদ করিম, আরএমও রুমা জোনসহ বিভিন্ন ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগন ছাড়াও অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার উপস্থিত সকলকে বলেন, পার্বত্য জেলার দূর্গম পাহাড়ী অঞ্চলে সন্ত্রাস দমন কার্যক্রমে সেনাবাহিনী সার্বক্ষনিক ভাবে সকলের পাশে আছে, তাই চাঁদাবাজ সন্ত্রাসীদের ভয় না পেয়ে তাদের সম্পর্কে তথ্য দিয়ে সকলকে সহযোগিতার আহবান জানানো হয়। জোন কমান্ডার উপস্থিত সকলকে গুজবে কান না দেওয়ার পরামর্শ প্রদান করেন। এছাড়াও তিনি উল্লেখ করেন, সেনাবাহিনী ধারাবাহিকভাবে জনগনের বন্ধু হিসেবে এই পার্বত্য চট্টগ্রামে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করবে। পাহাড়ের এই নীরিহ জনগোষ্ঠী যেন পিছিয়ে না পড়ে এবং সন্ত্রাসীদের প্ররোচনায় বিপথে পরিচালিত না হতে পারে তার জন্য সকলে এক সাথে কাজ করার আহবান জানানো হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited