নিজস্ব প্রতিবেদক | ০৭:২৪ পিএম, ২০২২-১১-২২
বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শেষ হয়েছে ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।
সোমবার (২১ নভেম্বর) বিকেলে বান্দরবান জেলা প্রশাসকের প্রাঙ্গনে ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড.প্রকাশ কান্তি চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন ডা.নিহার রঞ্জন নন্দী, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো.লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো.শেখ ছাদেক, মো.সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড.প্রকাশ কান্তি চৌধুরী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে দেশের অর্থনৌতিক সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রীর কারণে দেশের ডিজিটাল ব্যবস্থাপনার ব্যাঁপক উন্নয়ন হচ্ছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ।
সমাপনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে জেলা প্রশাসকের প্রাঙ্গনে ডিজিটাল উদ্ভাবনী স্টল নিয়ে হাজির হওয়া বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিজয়ী মোট ১৫টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অতিথিরা।
প্রসঙ্গত, গত ২০নভেম্বর থেকে বান্দরবানের জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে শুরু হয় ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা, আর মেলায় অর্ধ শতাধিক স্টল নিয়ে জেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানের কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান করে কৃষি, স্বাস্থ্য, যোগাযোগ, ভূমি এবং অন্যান্য জনবান্ধব গুরুত্বপূর্ণ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করে জনসাধারণকে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited