নিজস্ব প্রতিবেদক | ০৩:২২ পিএম, ২০২২-১১-২১
বান্দরবানে নিজ সৎ মাকে হত্যা দায়ে আলী মোহাম্মদ(৫৪) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ দালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত - আলি মোহাম্মদ (৫৪) সে লামা উপজেলার মেরা খোলা বেগুন ঝিরি এলাকার রওশন আলী ছেলে।
তথ্যটি সত্যতা নিশ্চিত করে রাষ্ট্র পক্ষে আইনজীবী পাবলিক প্রসিকিউটর মো. ইকবাল করিম বলেন, আসামী বিরুদ্ধে ৩০২ ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়াই তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত।
আদালতে এজাহার দেওয়া তথ্য অনুযায়ী, রওশন আলী দুটি বিবাহ করেছিলেন। পরে উভয় সংসারে দুই পরিবার মাঝে সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন যাবৎত বিরোধ চলে আসছিল।
৩০ জুন ১৯৯৮ মঙ্গলবার সকালে ৭ঃ৩০ দিকে মাতামুহুরি নদীতে পানি আনতে যান ফাতেমা বেগম (৪০)। পানি নিয়ে ফেরার পথে আলী মোহাম্মদ ধারালো দা দিয়ে তার সৎ মা ফাতেমা বেগমকে ঘারে কোপ মারেন। এতে ঘার থেকে মাথা দু ভাগ হয়ে গেলে মাটিতে লুটে পড়েন ফাতেম বেগম। ঘটনাস্থল থেকে পালিয়ে যান আসামী। পরে তাকে ধাওয়া করলে মেরাখোলা স্কুল থেকে তাকে আটক করা হয়। এই মামলায় ৬ জনের স্বাক্ষ্যগ্রহন শেষে আসামীকে যাবজ্জীবন ও অর্থদণ্ড মাধ্যমে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন আদালত।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited