নিজস্ব প্রতিবেদক | ০২:৩০ পিএম, ২০২২-১১-১৯
রাঙামাটি শহরের রিজার্ভ বাজারস্থ মহসীন কলোনী এলাকায় আকস্মিক আগুনে নিঃস্ব হয়ে গেছে অন্তত ১০টি পরিবার। শনিবার দুপুর পৌনে একটার সময় স্থানীয় বাসিন্দা মিয়া সওদাগরের ভাড়াটিয়ার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আগুনের খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় একঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই সময়ের মধ্যেই ঘরে থাকা জ¦ালানি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে করে প্রতিবেশি নাছিসের বসত ঘরটিও আগুনে সম্পূর্ন পুড়ে যায়। দুই ঘরেই অন্তত ১০ পরিবারের বসবাস ছিলো এবং তাদের কোনো কিছুই আগুন থেকে রক্ষা করতে পারেননি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
রাঙামাটি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ইকবাল হোসেন জানিয়েছেন, আগুনের খবর পাওয়া মাত্রই আমাদের তিনটি ইউনিট নিয়ে আমরা আগুন নির্বাপনের চেষ্ঠা চালিয়েছি। কিভাবে আগুন লেগেছে সেটি তদন্ত পরবর্তী সময়ে জানানো যাবে।
এদিকে আগুনের খবর পেয়ে রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমানসহ পৌর কাউন্সিলগণ ঘটনাস্থলে ছুটে যান এবং পুড়ে যাওয়া বসতভিটাগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited