রাঙামাটিতে অবৈধ অস্ত্র, গোলাবারুদসহ জেএসএস (মূল) দলের একজন আটক


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৩৮ পিএম, ২০২২-১১-১৭

রাঙামাটিতে অবৈধ অস্ত্র, গোলাবারুদসহ জেএসএস (মূল) দলের একজন আটক

রাঙামাটি রিজিয়নের কাপ্তাই জোন কর্তৃক লম্বাছড়া এলাকা হতে অবৈধ অস্ত্র, গোলাবারুদসহ জেএসএস (মূল) এর গ্রুপ লিডার আটক।
গতকাল ১৬ নভেম্বর ২০২২ তারিখ ১০ টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি রিজিয়নের কাপ্তাই জোন এর বাংগালহালিয়া আর্মি ক্যাম্প কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে জেএসএস (মূল) এর গ্রুপ লিডার রনজিৎ কুমার  তনচংগ্যা (৬১) একজন কে গ্রেফতার করা হয়। 
এসময় তার কাছে থেকে,  ০১× দেশীয় পিস্তল (এলজি), ০৪ রাউন্ড এ্যামুনিশন, ০১x ব্যাগ, ০১x চাকু, জাতীয় পরিচয়পত্র, ০৩x মোবাইল, মোবাইল চার্জার এবং পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয় । পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, এ্যামুনিশন ও অন্যান্য সরঞ্জামাদিসহ রনজিৎ কুমার  তনচংগ্যা (৬১)কে  চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি জেএসএস (মূল) এর সক্রিয় গ্রুপ লিডার, কয়েকটি হত্যাকান্ড ও অর্থের বিনিময়ে অনৈতিক কর্মকান্ডের সাথে অভিযুক্ত ছিলেন রনজিৎ কুমার  তনচংগ্যা । 

পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে রাখবে বলে জানান সেনা কতৃপক্ষ।