নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৫ পিএম, ২০২২-১১-১৫
বান্দরবানের তুমব্রু সীমান্তে র্যাব ও ডিজিএফআইয়ের যৌথ অভিযানকালে ইয়াবা কারবারিদের সঙ্গে সংঘর্ষে ডিজিএফআইয়ের (বিমানবাহিনীর কর্মকর্তা) একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন র্যাবের একজন সদস্য।
সোমবার (১৪ নভেম্বর) রাতে মাদক চোরাচালানকারী-সন্ত্রাসীদের আটকে পরিচালিত অভিযানে এই ঘটনা ঘটে। এ সময় র্যাবের এক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার দিবাগত রাতে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে অবশ্য হতাহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
জানা গেছে, সীমান্তে বড় ধরণের মাদকের পাচার হচ্ছে এমন খবরে সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে কক্সবাজারের র্যাব-১৫ ও ডিজিএফআই। এসময় মাদক চোরাচালানকারী সন্ত্রাসীরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ডিজিএফআই’র ওই কর্মকর্তা নিহত হন। একই সময় আহত হন এক র্যাব সদস্য। তাদের ঘটনাস্থল থেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, একই ঘটনায় রোহিঙ্গা এক নারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
অভিযানে দুই পক্ষে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ব্যাপারে জানতে চাইলে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, সোমবার রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে শুনেছি। কাদের মধ্যে বা কী নিয়ে ঘটনাটি ঘটে নিশ্চিত নই।
ঘটনার বিষয়ে জানতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা পুলিশ সুপারের নম্বরে কয়েকবার ফোন করা হয়, কিন্তু তারা রিসিভ করেননি।
আইএসপিআর’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাব ও ডিজিএফআই’র মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সাথে বাংলাদেশের ভেতরে তমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই’র একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন এবং র্যাবের একজন সদস্য আহত হন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited