নিজস্ব প্রতিবেদক | ০৬:০৪ পিএম, ২০২২-১১-১২
তুফান চাকমা,-নানিয়ারচর
রাঙামাটির নানিয়ারচরে একটি চোরাই মোটরসাইকেল-সহ এক চোরকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।
গ্রেফতারকৃত মোঃ মামুন(২৭), সে খাগড়াছড়ি সদর উপজেলাধীন শালবাগান এলাকার মৃত নুরুন্নবীর ছেলে।
সেনা সূত্রে জানা যায় যে, শনিবার (১২ নভেম্বর) সকাল ০৫.৩০ ঘটিকায় কুতুকছড়ি আর্মি ক্যাম্প কর্তৃক স্থাপিত নিয়মিত চেকপোস্ট একজন মোটরসাইকেল চোরকে মোটরসাইকেল সহ আটক করে। মোটরসাইকেল নম্বর -চট্টমেট্রো ল-১৬৩৩১৪ ।
আটককৃত চোর খাগড়াছড়ি হতে মোটরসাইকেল চালিয়ে রাঙামাটির মানিকছড়ির উদ্দেশ্যে রওনা করে। যাওয়ার সময় ভোর ০৫.০০ ঘটিকায় ঘিলাছড়ি আর্মি চেকপোস্ট কর্তৃক তল্লাশি করার জন্য মোটরসাইকেল থামানোর সংকেত প্রদান করলে বর্ণিত ব্যক্তি মোটরসাইকেল না থামিয়ে সজোরে চেক পোস্ট অতিক্রম করে। ঘিলাছড়ি আর্মি চেকপোস্ট বিষয়টি দ্রুত কুতুকছড়ি আর্মি চেকপোষ্টে অবগত করলে কুতুকছড়ি আর্মি চেকপোস্ট কর্তৃক তাকে মোটরসাইকেলসহ আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ব্যক্তির পরিচয় ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় কুতুকছড়ি চেকপোস্ট বিষয়টি খতিয়ে দেখার পর বর্ণিত ব্যক্তি মোটরসাইকেল চুরি করেছে বলে স্বীকার করে। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে মোটরসাইকেলসহ নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়।
নানিয়ারচর সেনাবাহিনী জানায়, নানিয়ারচর জোন পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited