আলমগীর মানিক | ১১:৩১ এএম, ২০২২-১১-১২
আলমগীর মানিক
শ্রমিক ইউনিয়নের সাধারণ সভাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে একমাত্র যাত্রী পরিবহণ সংস্থা পাহাড়িকা পরিবহনের সকল প্রকার যাত্রীবাহি বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে করে চরম দূর্ভোগে কয়েক হাজার সাধারণ যাত্রী। সোস্যাল মিডিয়াসহ গণমাধ্যমে কোনো প্রকার সংবাদ বিজ্ঞপ্তি নাদিয়ে আকস্মিকভাবে শনিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে দূর-দূরান্তের যাত্রীরা।
বিষয়টি নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি,সড়কের মোটর চালক-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম জানিয়েছেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা চলার কারনে শনিবার সকাল থেকে পাহাড়িকা বাস চলাচল বন্ধ রয়েছে।
বিকেল নাগাদ এই বাস চলাচল শুরু হবে। কোনো প্রকার বিজ্ঞপ্তি নাদিয়ে এইভাবে জনগুরুত্বপূর্ন যাত্রী পরিবহণ বাস সার্ভিস বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে দুঃখ প্রকাশ করেছেন পরিবহণ শ্রমিক নেতা খোরশেদ আলম।
তিনি জানান, আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়ে পত্র দিয়েছি। কিন্তু গণমাধ্যম বা সোস্যাল মাধ্যমে আমরা বিজ্ঞপ্তি দেইনি এটা আমাদের ভূল হয়েছে ভবিষ্যতে যাতে এই ধরনের ভূল না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited