নিজস্ব প্রতিবেদক | ০৯:৫৮ এএম, ২০২২-১১-০৮
আবারো বন্য হাতির আক্রমণে লামা উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৮ নভেম্বর) রাত ১টায় চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত চিংসাথুই মারমা (৫০) ফাইতং ইউনিয়নের ফাদুর বাগান মার্মা পাড়ার চিংমং মারমা কনিষ্ঠ সন্তান।
জানা যায়, উপজেলার ফাইতং ইউনিয়নের ৮নং ওয়ার্ড ফাদুর বাগান মার্মা পাড়া সোমবার দিবাগত রাত ১০টায় বসতবাড়িতে হামলা চালায় বন্য হাতিটি।
এসময় প্রয়াত চিংমং মারমা কনিষ্ঠ সন্তান চিংসাথুই মারমা (৫০) হাতি সামনে পড়ে গেলে হাতি তাকে আচঁড়ে গুরুতর আহত করে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফাইতং ইউপি চেয়ারম্যান ওমর ফারুক বলেন, ইদানিং এলাকায় হাতির আক্রমণ বেড়ে গেছে।বিষয়টি মর্মান্তিক।
এদিকে নিহত চিংসাথুই মার্মার লাশ ময়নাতদন্তের জন্য সকালে বান্দরবান জেলা সদর হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। উল্লেখ্য, গত দুইদিন আগে পার্শ্ববর্তী আজিজনগর ইউনিয়নে বন্য হাতির আক্রমণে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছিল।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited