নিজস্ব প্রতিবেদক | ০৬:২৬ পিএম, ২০২২-১১-০৪
বান্দরবান লামা উপজেলার বন্য হাতির আক্রমণে খতিজা বিবি (৬৫ )এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন।
শুক্রবার (০৪ নভেম্বর) সকাল আজিজনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সোহরাব পাড়া, মগ বাজার ও জামাল পাড়া গ্রামে এই ঘটনাটি হয়। নিহত খতিজা বিবি (৬৫), সে সোহরাব পাড়ার মৃত ফজর আলীর স্ত্রী।
আহতরা হলেন, আমির আলী (৫০) ও মোজাম্মেল হক বয়াতি (৬৫)। আহতদের উদ্ধার করে স্বজনরা পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শী মোঃ জাকারিয়া ও মোঃ বাবলু জানিয়েছেন, সকালে বন্য হাতির পাল তান্ডব চালায়। এসময় বন্য হাতি দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাংচুর করে। গৃহস্থালি কাজে যাওয়ার সময় বন্য হাতির সামনে পড়ে নিহত খতিজা বিবি। মুহুর্তে হাতি তাকে আঁচড়ে মেরে ফেলে। পরে মগ বাজার আমির আলীর দোকান ও জামাল পাড়ার মোজাম্মেল হক বয়াতির বাড়িতে ভাংচুর করে তাদের আহত করে। এসময় কয়েকটি গাড়ি ভেঙ্গে ফেলে হাতির পাল।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ সেলিম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহায়তা করা হবে।
লামা আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ তার বাড়িতে আছে। আহতরা চিকিৎসাধীন। জনপ্রতিনিধিদের সুপারিশ ও কারো অভিযোগ না থাকায় নিহতের লাশ দাফনের জন্য বলা হয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited