নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৫ পিএম, ২০২২-১১-০৪
রাঙামাটির কাপ্তাই হ্রদে বালুভর্তি ইঞ্জিনবোটের সাথে স্প্রিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী কাপ্তাই হ্রদের পানীতে তলিয়ে যায়। শুক্রবার বিকেল তিনটার সময় লংগদু উপজেলাধীন কাট্টলী বিলের গাছ টিলা নামক স্থানে এই দূর্ঘটনার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন। দূর্ঘটনার সময় উক্ত স্প্রিডবোটে সর্বমোট নয়জন যাত্রী ছিলো এবং ঘটনারপরবর্তী স্থানীয়রা ৭জনকে উদ্ধার করতে পারলেও দুইজনকে খোঁজে পাওয়া যাচ্ছেনা।
নিখোঁজরা হলেন, লিটন চাকমা (২০), পিতা মুক্ত লাল চাকমা, গ্রাম ক্যাংড়াছড়ি, বাঘাইছড়ি এবং এলিনা চাকমা (২০), পিতা সুরুত চাকমা, গ্রাম হাজাছড়া সুবলং বরকল, দুজনই শিজক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানাগেছে।
জানাগেছে, বালুভর্তি দেশীয় ইঞ্জিনবোটটি রাঙামাটি থেকে ছেড়ে লংগদু যাচ্ছিলো এবং যাত্রীবাহি স্প্রিডবোটটি রাঙামাটির রাজবন বিহারে আজ অনুষ্ঠিত হতে যাওয়া কঠিন চীবর দানানুষ্ঠানে যোগদানের জন্য আসতেছিলো।
বালুভর্তি বোটটির চালক নজরুল ইসলাম জানান, আমি বোটে নামাজ পড়ে ছাদে উঠতেই দেখি স্প্রীট বোট টি আমার বোটের কাছাকাছি, ফলক পড়তেই এসে মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়।
স্প্রীট বোট চালক হিমেল চাকমা বলেন, হঠাৎ আমার চোখের মধ্যে কিছু একটা পড়েছে বলে মনে হয়। তখন আমি এক হাতে চোখ পরিষ্কার করতে থাকি তখনই মুখোমুখি হয়ে সংঘর্ষ হয়ে যায়।
লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমীন জানিয়েছেন, ঘটনাটি জানার পরপরই আমরা আমাদের পুলিশসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। রাঙাগামাটি থেকে ডুবরি দল আসতেছে নিখোঁজ দুজনকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited