নুরুল কবির | ০৮:০৭ এএম, ২০২০-০৯-০২
বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে মংচিংউ মার্মা (৪০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছে। তিনি ৮ নং ওয়ার্ড সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা চিংক্যউ কারবারি পাড়ার মৃত মংহ্লাচিং এর ছেলে।
১ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮ টায় বান্দরবান সদর উপজেলা রাজবিলা ইউনিয়ন বাঘমারা চিংক্যউ কার্বারি পাড়া উচমং মাস্টার বাড়ির সামনে এই হত্যার ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মংচিংউ মার্মা দীর্ঘ দিন ধরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস) এর রাজনীতির সাথে জড়িত ছিল। সাম্প্রতিক সময়ে তিনি জেএসএস ছেড়ে জাম ছড়ি ইউনিয়নে যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে যোগদান করেন। যুবলীগে যোগ দেয়ায় এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে ধারনা করছে স্থানীয়রা।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ওসি শহীদুল্লাহ ঘটনাস্থলে পরিদর্শন করে জানান, নিহত মংচিংউ মার্মা সন্ধ্যায় বাঘমারা বাজার থেকে কাজ শেষ করে বাসায় ফিরে। হঠাৎ দুই জন ডেকে নিয়ে তার বাড়ির পাশে তাকে গুলি করে হত্যা করে। এতে সে ঘটনাস্থলে মারা যায়।
উল্লেখ্য, গত ৭ জুলাই একই এলাকায় জেএসএস সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে সংস্কার গ্রুপের বান্দরবান জেলা সভাপতিসহ ৬ জনকে হত্যা করে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited