বান্দরবান | ০৭:৩৮ পিএম, ২০২২-১০-২৯
রোহিঙ্গা ক্যাম্পকে নিরাপদ রাখতে সমন্বিত বিশেষ অভিযান ‘অপারেশন রুট আউট’ শুরু হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) রাতের এই অভিযানে ৮, ১৪ ও ১৬ এপিবিএন এবং জেলা পুলিশের অস্ত্র ও নিরাপত্তা সরঞ্জামাদিতে সজ্জিত পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য অংশগ্রহণ করে।
প্রতিটি রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা ও সমন্বয়ের জন্য একাধিক অ্যাডিশনাল এসপি, এএসপি ও পুলিশ পরিদর্শক নিয়োজিত ছিলেন। সম্ভাব্য স্থানে চিরুনি অভিযান চালিয়ে হত্যাকান্ড ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত এমন ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।
যার মধ্যে হত্যা মামলার আসামি ৬ জন। মাদকসহ আটক হয় ৩ জন। অন্যান্য মামলার আসামি ছিল ৪ জন। তাদের মধ্যে বিভিন্ন অপরাধের দায়ে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত হন ২৮ জন।
হত্যা মামলার এজাহারনামীয় আসামিরা হলো, ক্যাম্প-১৮ ব্লক-এল/১৮ এর মৃত আবুল হোসেনের ছেলে সৈয়দ আলম (৫৫), ব্লক- এল/১৭ এর মৃত আব্দুল মজিদের ছেলে জুনায়েদ (২৫), আবু তালেবের ছেলে মছন আলী (২০), ক্যাম্প-১৯ ব্লক-সি/৭ এর মৃত মোস্তাক আহম্মদের ছেলে মো. ওসমান (৩৪), ক্যাম্প-১৩ ব্লক-ডি/৩ এর জাহিদ হোসাইনের ছেলে মো. তাহের ওরফে লালা ফুতিয়া (২৫), ব্লক-এফ/৩ এর মৃত আমির হামজার ছেলে শোয়াইব (২৫)।
মাদকসহ গ্রেফতারকৃত ৩ আসামি হলো, ক্যাম্প-১৩ ব্লক-জি/২ এর মৃত নুর আহম্মদের ছেলে দিল হোসাইন (৪৪), ব্লক- ই/৪ এর মৃত কবির আহম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (৩৯) এবং ক্যাম্প-১৮ ব্লক-এইচ/৬২ এর মৃত এজাহার মিয়ার ছেলে শফিউল্লাহ (৫৩)।
এসব তথ্য জানিয়েছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ। তিনি জানান, ক্যাম্প এলাকায় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে ২৮ অক্টোবর রাতে ৮, ১৪ এপিবিএনের উদ্যোগে, জেলা পুলিশের সক্রিয় অংশগ্রহণ ও ১৬ এপিবিএনের সহযোগিতায় ক্যাম্প-১৩, ১৮, ১৯, ১৭, ২০ ও ২০ এক্সটেনশন এ নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে চিরুনি অভিযান পরিচালিত হয়। ক্যাম্প এলাকার অভ্যন্তরে অভিযান পরিচালনার সময় যাতে কোন দুস্কৃতিকারী ক্যাম্পের বাইরে পালিয়ে যেতে না পারে, সেজন্য ক্যাম্পের সীমান্তে জেলা পুলিশ পর্যাপ্ত সংখ্যক অফিসার-ফোর্স মোতায়েন করে।
ক্যাম্প এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুষ্কৃতিকারীদের সমূলে নির্মূল করার লক্ষ্যে পরিচালিত উক্ত চিরুনি অভিযানে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর কমান্ডিং অফিসার মো. আমির জাফর সার্বিক তদারকি ও গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। অভিযানে ৮ এপিবিএন তাঁর দায়িত্বাধীন রোহিঙ্গা ক্যাম্পসমূহ থেকে সর্বমোট ৪১ জন অপরাধীকে গ্রেফতার করে।
সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে দুষ্কৃতিকারীদের নির্মূলে বিশেষ ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে ৮ এপিবিএন বদ্ধপরিকর।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited