নিজস্ব প্রতিবেদক | ০২:০৩ পিএম, ২০২২-১০-২৯
রাঙ্গামাটি থেকে বান্দরবানে আসার পথে পর্যটকবাহী বাস ব্রীজের সাথে ধাক্কা লেগে মোঃ মোজ্জাফর নামে বাসের হেলপারে দুই পা বিচ্ছিন্ন হয়ে গুরতর আহত হন। পরে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসলে ওই হেলপারের মৃত্যু হয় ।
গতকাল শুক্রবার রাতে বান্দরবান কুহালং ইউনিয়নের গলাচিপা এলাকায় এই দুর্ঘটনাটি হয়। নিহত মোজ্জাফর ইসলাম, সে নওগাঁ জেলার শিগরামপুর বাসিন্দা।
বাসে থাকা পর্যটকরা জানান, রাঙ্গামাটির ঘোরা শেষে বান্দরবানের শহরে দিকে ফিরছিলেন বাসটি । গলাচিপা নামক স্টিল ব্রিজের কাছে আসলে অপর দিক থেকে আসা একটি সিএনজি এবং একটি মোটরসাইকেল ব্রিজের উপর উঠে যায়। পরে গাড়ির গতি বেশি থাকার কারণে মোড়ে ঘুরার সময় বেইলি ব্রিজের ধাক্কা লাগে। সে ধাক্কায় হেল্পার দরজায় পা ঝুলিয়ে বসে থাকায় ব্রিজের সঙ্গে গাড়িটি ধাক্কা লেগে হেলপারের দুটি পা কেটে পড়ে যায়।
বান্দরবান সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.উ অংছেন মারমা বলেন, হাসপাতালের নিয়ে আসার কিছুক্ষন পর তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর দু পা বিছিন্ন পর বেশী রক্তক্ষরণ কারণের তার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির লাশ টি বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে জরুরি বিভাগে আছে।
বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) কারিমুজ্জামান বলেন, বান্দরবানের আসার পথে পর্যটকবাহী বাস দুর্ঘটনা হয়েছে। সেইখানে হেল্পারে পা বিচ্ছিন হয়ে হাসপাতালে এসে মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited