আলমগীর মানিক | ১২:৫৫ পিএম, ২০২২-১০-২৯
আলমগীর মানিক
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে পার্বত্য রাঙামাটি শহরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,শান্তি শৃঙ্খলা সর্বত্র" এই প্রতিপাদ্যে রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে শনিবার (২৯ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয় সম্মুখ থেকে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালী নিয়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে শেষ হয়।
পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে কমিউনিটি পুলিশিং বিষয়ক আলোচনা অনুষ্টিত হয়। রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার তরিকুল ইসলাম, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল প্রমুখ।
এতে রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মোহসীন রোমানসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, স্কাউট সদস্য, বিভিন্ন গণমাধ্যমকর্মীগণসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান পুলিশ অতীতের চেয়ে বর্তমান সময়ে অনেকাংশে শক্তিশালী। তারা অতীতের চেয়ে বেশি কাজ করতে সক্ষম। পুলিশের প্রতি বর্তমানে সাধারণ মানুষের আস্থা এসেছে। সাধারণ মানুষ পুলিশের প্রতি আরো বেশি আস্থা বাড়াতে পুলিশকে কাজ করে যেতে হবে।
পুলিশের কার্যক্রমে যদি আরো স্বচ্ছতা বাড়ানো যায় তাহলে পুলিশের প্রতি সাধারণ মানুষের আরও বেশি আস্থা বাড়বে। তাই সাধারণ মানুষের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ কাজ গুলো দ্রুত করতে পুলিশের প্রতি আহ্বান জানান বক্তারা।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited