নিজস্ব প্রতিবেদক | ০৪:০৮ পিএম, ২০২২-১০-২৪
বান্দরবানে তিন গরুর ব্যবসায়ীকে হত্যার দায়ের ১০ জনের মৃত্যুদন্ড বান্দরবান প্রতিনিধি বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ২৮ কিলোমিটার এলাকায় তিন গরু ব্যবসায়ীকে হত্যার দায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
এছাড়াও একই ১৪ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানাসহ বিভিন্ন ধারায় অনাদায়ের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২৪ অক্টোবর (সোমবার) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এই রায় ঘোষণা দেন।
তথ্যটি নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের মামলা পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মো. ইকবাল করিম জানান, তিন গরুর ব্যবসায়ীকে হত্যার প্রমাণিত হওয়ার ১০ আসামীকে ফাঁসির রায় দিয়েছে আদালত। তবে আসামীরা পলাতক রয়েছে বলে জানান তিনি।
আসামীরা হলেন, যোহান ত্রিপুরা(২০),ক্যহিন ত্রিপুরা(২২),জসিন ত্রিপুরা(২৫),জয় ত্রিপুরা(২৪),জর্জ ত্রিপুরা(২৮),শানি ত্রিপুরা,(২০)সালাউ ত্রিপুরা(২২),সেনেন্দ্র ত্রিপুরা(২৭),যোসেফ ত্রিপুরা(২৫),শিগরাম ত্রিপুরা(৩৭)। তারা সকলেই থানচি উপজেলার বাসিন্দা।
এজাহার সুত্রে জানা যায়, গেল ২০১৬ সালে গরুর কেনা কথা বলে ২৮ কিলোমিটার নামক স্থানে গহীন বনে নিয়ে গিয়ে তিনজন গরুর ব্যবসায়ীকে খুন করেন ওই ১০ জন আসামী। পরে ১০ জনের নামে থানচি থানায় অপহরণের মামলা দায় করা হয়।
পরে যৌথ বাহিনীর অভিযানে যোহান ত্রিপুরা, ক্যহিন ত্রিপুরা ও জসিন ত্রিপুরা কে আটক করার পর জামিন নিয়ে পালিয়ে যায়। সকালে অভিযোগের প্রেক্ষিতে দন্ডবিধি ৩৮৫/৩৮৬/৩৮৭/৩৬৪/ ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়া আদালত ফাঁসির রায় ঘোষনা দেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited