মাসুদ পারভেজ নির্জন | ০১:৪৭ পিএম, ২০২০-১০-১৮
ওলামালীগের ভূয়া পরিচয় দিয়ে মামলা, হামলা,হুমকি চাদাঁবাজ সেলিমের বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
ওলামালীগের ভূয়া পরিচয় ব্যবহার করে সাধারন মানুষকে মামলা, হামলা,হুমকি ও ইসলামের নাম ব্যবহার করে চাদাঁবাজি করা অপরাধী সেলিমের বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে কলেজগেইট এলাকাবাসী।
রবিবার সকালে কলেজ গেইট এলাকাবাসীর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন,সেলিম একজন ভন্ড ও প্রতারক।বিভিন্ন লেবাস ধরে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন পরিচয় দিয়ে সাধারন লোকদের প্রতারনার ফাসে ফেলিয়ে আর্থিক ও মানসিক ক্ষতি সাধন করছে।জেলা পরিষদ,জেলা প্রশাসকের কার্যালয় এবং সাধারন মানুষ ও প্রশাসনের বিভিন্ন ব্যাক্তিদের কাছে নিজেকে পীর পরিচয় দেয়।বিভিন্ন ত্রান তহবিলের প্রতিষ্ঠানে গিয়ে উপজেলার মাদ্রাসা ও খতিব বলে পরিচয় দেয়।এছাড়াও তার একটি ভূয়া প্রতিষ্ঠানে মাদ্রাসা (হুমায়া) নাম দিয়ে উন্নয়ন বোর্ড থেকে কিছুদিন পূর্বে কয়েকটন খাদ্যশস্য ও ত্রান আতœসাৎ করে।গত ঈদেও সেলিম ভূয়া ও মিথ্যার আশ্রয় নিয়ে ছোট ছোট বাচ্চাদের ইফতার করানোর নাম দিয়ে জেলা প্রশাসক,জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ড হতে আর্থিক সাহায্য গ্রহন করে ও কোন প্রকার ইফতার না করিয়ে অর্থ নিজে আতœসাৎ করে।
এমনকি মেয়েদেরকে বিবাহ ও চাকরীর প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় নারীদের হেনস্থা করে। এসব অপকর্মের বিরুদ্ধে নানা সময়ে তাকে নিষেধ ও বাধা দেওয়ার কারনে এলাকার গন্যমান্য ও সাধারন মানুষের নামে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীনভাবে প্রতারনার আশ্রয় নিয়ে ফৌজদারী মামলা দিয়ে মারাতœক ভাবে হয়রানী করছে।
এসময় কলেজ গেইট এলাকার ইউসুফ তালুকদার,মোকারম হোসেন, আব্দুল গফুর, তরুন সমাজসেবক পারভেজ খান,সাজ্জাদ হোসেন,কুদ্দুস আলী,ইসমাইল,সোহেল সহ ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারন জনগন উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited