বান্দরবান প্রতিনিধি | ০২:৩৬ পিএম, ২০২২-১০-২১
ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা জন্য ৬ লক্ষ টাকা অনুদান পেয়েছে মো.আনোয়ারুল ইসলাম মামুন।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পার্বত্য মন্ত্রী নিজ বাসভবনে আনুষ্ঠানিক ভাবে মায়ের চিকিৎসার জন্য মামুনের নিকট নগদ অর্থ প্রদান করেন।
এসময় পার্বত্য মন্ত্রণালয় থেকে ২লক্ষ টাকার চেক ও ব্যবসায়ী সমিতি থেকে ৪ লক্ষ টাকা সহ মোট ৬ লক্ষ টাকা অনুদান আর্থিক অনুদান প্রদান করা হয় মো.আনোয়ারুল ইসলাম মামুনের হাতে।
বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং ওয়ার্ড এর বাসিন্দা মো.নুরুল ইসলাম (৬০) এর একমাত্র পুত্র মো.আনোয়ারুল ইসলাম মামুন বান্দরবান সরকারী কলেজের অর্নাস ৩য় বর্ষের ছাত্র।
ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য নিজের সামর্থ্যের সবটুকু করার পরেও সুস্থ হয়নি তার মা,সর্বমোট ১৪ লক্ষ টাকা খরচ হয়েছে তার মায়ের চিকিৎসায়, চিকিৎসায় নিজের ব্যক্তিগত ৮ লক্ষ টাকা ছাড়া বাকি টা করেছেন ধার।
মাকে বাচাঁতে আকুল মামুন মায়ের উন্নত চিকিৎসার জন্য নিরুপায় হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেইসবুক আইডি থেকে "নিজেকে দশ বছরের জন্য বিক্রির ঘোষণা দেন" তার এই হৃদয় বিদারক পোস্ট টি নজরে আশে গণমাধ্যম কর্মীদের,গণমাধ্যমে তাকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়,বিষয়টি নজরে আনেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।
এসময় জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ, মোজ্জামেল হক বাহাদুর, কাঞ্চন, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন বীন আরাফাত,প্যানেল মেয়র শেখর দাশ সহ অঅঙ্গসংগঠনের নেতাকর্মী ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited