বাঘাইছড়ির সাজেকে চাঁদের গাড়ি খাদে পড়ে পর্যটক নিহত


নিজস্ব প্রতিবেদক    |    ০২:৪৫ পিএম, ২০২২-১০-১৯

বাঘাইছড়ির সাজেকে চাঁদের গাড়ি খাদে পড়ে পর্যটক নিহত

রাঙামাটির বাঘাইছড়ির পর্যটন কেন্দ্র সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে  এক পর্যটক নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছে।

নিহত পর্যটকের নাম মোহাম্মদ সাগর আহমেদ (৩২)। 

আহতরা হলেন- ঢাকার রামপুরার মনিয়ামুন (২৯), বর্ণা আক্তার (৩২), লিটু (৩২) মিরপুরের নুর নাহার ( ২৫) ও আশুলিয়ার দিদার হোসেন (২৬)।
বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার হাউজ পাড়ায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।
সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, চাঁদের গাড়িটি (ব্রাহ্মণবাড়িয়া-ক) সাজেক থেকে পর্যটক নিয়ে ফিরছিল। পথে হাউজ পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হালিয়ে খাদে পড়ে এ দূর্ঘটনা ঘটে। 
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম বলেন, খবর পেয়েই উদ্ধার অভিযান শুরু করি। দুর্ঘটনা কবলিত পর্যটকরা ঢাকার বাসিন্দা বলে জানা গেছে।