আলমগীর মানিক | ০২:৫৮ পিএম, ২০২২-১০-১৮
আলমগীর মানিক
দূর্গম পাহাড়ে নারী শিক্ষার প্রসারে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের অনুদানে বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে রাঙামাটির বরকল উপজেলায় মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপনকল্পে পাঠদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার ১৭ অক্টোবর ২০২২ 'বরকল বালিকা উচ্চ বিদ্যালয়' -এর শুভ উদ্বোধন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ।
বরকলের জন্য আনন্দঘন এই উদ্বোধন অনুষ্ঠানে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; চেয়ারম্যান উপজেলা পরিষদ ; উপজেলা নির্বাহী অফিসার; উপজেলা ভাইস চেয়ারম্যান; অফিসার ইনচার্জ; উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ; বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ; ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মেম্বারবৃন্দ; হেডম্যান-কারবারী; সংবাদকর্মীসহ স্থানীয় এলাকাবাসী ও অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।
দুর্গম এ জনপদে নারী শিক্ষা বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে উপজেলা প্রশাসন বরকলের উদ্যোগে শিক্ষানুরাগী জেলা প্রশাসক মহোদয়ের আর্থিক অনুদানে উক্ত বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited