শেখ রাসেল দিবসে রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালী-আলোচনা সভা


আলমগীর মানিক    |    ০১:৫৮ পিএম, ২০২২-১০-১৮

শেখ রাসেল দিবসে রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালী-আলোচনা সভা

আলমগীর মানিক

শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে রাঙামাটি শহরে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে শেষ হয়।

এসময় জেলা প্রশাসক চত্ত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্মর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। 


রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ,সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসীন রোমান, তথ্য অধিদপ্তরের কর্মকর্তা শিমুল ভৌমিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম প্রমূখ।


এদিকে আলোসভা সভা শেষে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 


এদিকে, শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে রাঙামাটিতে আজ মঙ্গলবার বিকেলে কাপ্তাই হ্রদে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।