স্মৃতিবিন্দু চাকমা | ১২:৪৩ এএম, ২০২২-১০-১৭
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন,পার্বত্য শান্তি চুক্তির ফলে পাহাড়ে এসব উন্নয়ন হচ্ছে। অনেকে বলেন চুক্তির ফলে পার্বত্য এলাকায় কিছুই হয়নি, পার্বত্য শান্তিচুক্তি হয়েছে বলে আজ আন্তর্জাতিক দাতা সংস্থা গুলো উন্নয়নের লক্ষ্যে এগিয়ে আসছে। তাই এসব উন্নয়নমূলক কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে এখানকার প্রত্যন্ত এলাকার জনগণ সুফল দেখতে পাবে।
তিনি বলেন, প্রত্যন্ত এলাকা দুমদুম্যা জনগণের জন্য আমার কাজ করার মানসিকতা রয়েছে, কিন্ত ঐসব এলাকার জনগণ অত্যন্ত সহজ সরল বলে তারা কখনো আমার কাছে আসেনি, তাই শিক্ষা স্বাস্থ্য বিষয়ে দুর্গম এলাকায় আগামীতে কাজ করা হবে।
জুরাছড়ি উপজেলার মানুষ যাহাতে তাদের সেচ পদ্ধতিতে জমি চাষ করতে পারেন সেজন্যে আগামী অর্থবছরে এসব প্রকল্প হাতে নেওয়ার ঘোষনা প্রদান করেন। তিনি আজ রোববার জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের জেলাপরিষদের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে সন্তুষ্ট প্রকাশ করেন।
এছাড়াও তিনি শুকনা ছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন কালে এমএলি বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষন করে শিক্ষকদের আরো বেশী আন্তরিক হয়ে পড়াশোনার মান বাড়ানোর জন্য অনুরোধ করেন।
পরিদর্শন কালে বক্তব্য রাখেন জেলাপরিষদ সদস্য প্রবর্তক চাকমা, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, ইউএনডিপি জেলা ম্যানাজার ঐশ্বর্য চাকমা প্রমূখ।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited