আইয়ুব চৌধুরী | ১২:৪০ এএম, ২০২২-১০-১৭
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবলীগের দীর্ঘ ১১বছর পর অনুষ্ঠিত হয়েছে ত্রি -বার্ষিক সম্মেলন।
দলীয় বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে ইউনিয়ন পরিষদ হলরুমে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০ঘঠিকার সময় বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আয়োজিত সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন,শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন শুভ উদ্বোধন হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সম্মেলনের প্রথম অধিবেশন মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউপি সদস্য মংউচিং মারমা, প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, অনুষ্ঠানে উদ্ধোধক ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মিঠুল চন্দ্র দে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া,হেডম্যান চথোয়াইনু মারমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,যুগ্ন সাধারণ সম্পাদক ক্যসাচিং মারমা মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হারাধন কর্মকার, ধর্মবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, পুলক চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি থোয়াইসিমং মারমা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আদোমং মারমা,শিবু মল্লিক,প্রবীর দত্ত, রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও ইউপি সদস্য জয়নুল আবেদীন তালুকদার।
প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুইচাপ্রু মারমা।
ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অংসাইনু মারমার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাধন তংচঞ্চ্যা, আবু মুছা,মংপ্রুথোয়াই মারমা, মাসুম সরদার, মাসুম তালুকদার,সুমন বড়ুয়া, পুলক সাহা, মোঃ এমদাদ, লিটন দাস,রাজু চৌধুরী,অজয় দে সহ ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা বলেন দলের সকল ভেদাভেদ ভুলে আগামী সংসদ নির্বাচনে জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অভিমান ভুলে প্রতিটি পাড়ায় পাড়ায় উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে যুবলীগকে সুসংগঠিত করার আহ্বান জানান।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়াতে কোন সিদ্ধান্ত হয়নি।
ত্রি- বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ১২ জন ও সাধারণ সম্পাদক পদে ৮ জন প্রার্থী সম্মেলনে অংশগ্রহণ করেন।
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited