প্রেস বিজ্ঞপ্তি | ১২:৩২ এএম, ২০২২-১০-১৭
পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে ইউপিডিএফ’কে দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেয়া বক্তব্যের তীব্র আপত্তি ও প্রতিবাদ জানিয়ে দলটি আজ রবিবার, ১৬ অক্টোবর ২০২২ ইং তারিখে রাতে সংবাদ মাধ্যমে এক বিবৃতি দিয়েছে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর মুখপাত্র অংগ্য মারমা বিবৃতিতে বলেছেন, ‘ইউপিডিএফ গণতান্ত্রিক পন্থায় লড়াই সংগ্রাম সংগঠিত করছে। সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ মনগড়া ও ভিত্তিহীন। পার্বত্য চট্টগ্রামের জনগণের ন্যায়সঙ্গত দাবি পূর্ণস্বায়ত্তশাসনের আন্দোলন সম্পর্কে দেশবাসীর মনে বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এমন কাল্পনিক ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন।’
উল্লেখ্য, আজ রবিবার (১৬ অক্টোবর ২০২২) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এক অনুষ্ঠান শেষে তথাকথিত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সাথে ইসলামী জঙ্গী গোষ্ঠীর সম্পৃক্ততা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অহেতুক ইউপিডিএফ’কে টেনে এনে এ ধরনের আপত্তিকর কথা বলেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited