নিজস্ব প্রতিবেদক | ০১:৩৭ এএম, ২০২২-১০-১৩
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দোপাতাছড়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইউপিডিএফ প্রসিত দলের দুই চাঁদা আদায়কারীকে আটক করা হয়েছে।
১২ অক্টোবর বুধবার সকাল দশ ঘটিকায় এলাকাবাসীর তথ্যের মাধ্যমে চাঁদাবাজির সময় হাতে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ। সাজেক থানার ওসি নুরুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটকৃত দুই সদস্য হলো সিমান্ত চাকমা(৩৬) ও ত্রিপন ওরফে ভূবন চাকমা(২৩)।
এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ বই ২টি, নগদ টাকা ৭৬১০ টাকা, মোবাইল ফোন ২টি, ৩টি দাসহ আটক করা হয়। পরে জিজ্ঞেসাবাদে তারা নিজেদের ইউপিডিএফ সদস্য বলে শিকার করে। আটককৃত মালামাল সহ তাদের সাজেক থানায় হস্তান্তর করা হয়।
ইউপিডিএফ এর সাজেক ইউনিয়নের সমন্বয়ক আর্জেন্ট চাকমা তাদের দুই সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন তারা সাংগঠনিক কাজে সকালে বের হলে আগে থেকে উৎ পেতে থানা সেনাবাহিনী তাদের আটক করে। অনতিবিলম্বে তাদের মুক্তি দাবী করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited