খাগড়াছড়ি প্রতিনিধি | ০৭:০৪ পিএম, ২০২০-১০-১৭
গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের বাটনাতলী ক্যাম্পের সেনা অভিযানে মানিকছড়ি-রামগড় সীমান্ত এলাকা থেকে ইউপিডিএফ মূল দলের টোল কালেক্টর কংজ মারমা (২৪) কে অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ আটক করেছে সেনাবাহিনী।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মানিকছড়ি-রামগড় সীমান্তে সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের গোপন খবরে শুক্রবার দিবাগত রাতে বাটনাতলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ ওয়ালি উল্লাহ অভিযানে সেনাদল গভীর রাতে রামগড় উপজেলার পাতাছড়া ইউপির সিন্দুপাড়ায় ইউপিডিএফ কর্মী কংজ মারমা (২৪) পিতা- মংলা মারমাকে একটি এলজি,৪ রাউন্ড তাজা কার্তুজ,৬ টি মোবাইল ফোন,চাঁদা আদায়ের ১৫ টি রশিদ বই, নগদ আড়াই হাজার টাকা এবং জনপদে নিয়মিত আদায়কৃত চাঁদার স্টক রেজিস্টারসহ আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী।
পরে শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় মানিকছড়ি সাব জোনে অস্ত্র ও সরঞ্জামাদিসহ আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় তুলে ধরেন সেনা কর্মকর্তারা। ঘটনাস্থল রামগড় হওয়ায় আটক ব্যক্তি ও সকল সরঞ্জামাদি রামগড় থানায় হস্তান্তর করা হয়। আটককৃতের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজি আইনে মামলা করা হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited