আলমগীর মানিক | ০৩:৫৮ পিএম, ২০২২-১০-০৫
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের দীর্ঘ ৮ ঘন্টা অক্লান্ত পরিশ্রমে অবশেষে সচল হয়েছে রাঙামাটির সাজেক-খাগড়াছড়ির সড়ক যোগাযোগ ব্যবস্থা।
মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে অতি বৃষ্টির কারণে বুধবার ভোর রাতে সাজেকে যাওয়ার পথে শুকনা নন্দ রাম পাড়া এলাকায় রাস্তার উপর একটি পাহাড় ধসে পড়ে। এর ফলে বুধবার সকাল থেকে সাজেকে যানচলাচল বন্ধ ছিলো। সকাল থেকে সাজেক, খাগড়াছড়িগামী এবং খাগড়াছড়ি থেকে সাজেকগামী যানবাহনসহ ভোগান্তিতে পড়ে হাজারো পর্যটকসহ স্থানীয়রা।
পরে যোগাযোগ ব্যবস্থা সচল করতে উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর ২০-ইসিবি। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সেনাবাহিনীর সদস্যরা সকাল থেকে ঘাম ঝড়িয়ে, শ্রম দিয়ে মাটি সরানোর কাজ নামে।
সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্নদেব বর্মণ জানান, সকালে পাহাড় ধসের ঘটনা আমরা জানতে পেরেছি। সাজেক এলাকায় প্রায় ছোট বড় মিলে ২শত গাড়ি রয়েছে। যা গতকাল এসেছিলো। আজ সকালে অনেকের চলে যাওয়ারও কথা ছিল। কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকায় এখন সবাই আটকে আছে। আমাদের এখানে ১১২টি কটেজ আছে। সব মিলে প্রায় ৪ হাজার পর্যটক থাকতে পারেন।
এক পর্যায়ে বুধবার বেলা তিনটা থেকে যোগাযোগ ব্যবস্থা স্বচল হয় বলে জানান স্থানীয়রা।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited