নিজস্ব প্রতিবেদক | ০৫:৩০ পিএম, ২০২২-০৯-২৯
পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার দুর্গম এলাকায় মানবতার সেবাই গরীব দুঃখী অসহায় মানুষের কল্যাণে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছে বিলাইছড়ি জোন।
আজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন এর তাংখুইতাং পাড়া এলাকায় 'সুস্বাস্থ্যই সুখের মুল' প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তি সম্প্রীতি ও উন্নয়ন এ ভাবধারাকে ত্বরান্বিত করার লক্ষ্যে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
বিলাইছড়ি সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল মো: আহসান হাবিব রাজীব, পিপিএম, পিএসসি এর উপস্থিতিতে এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
বিলাইছড়ি সেনা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন বিপুল কুমার পাল এর নেতৃত্বে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
এই ক্যাম্পেইনে চক্ষু, নাক, কান,গলা, নারী-শিশু সহ বিভিন্ন জটিল ও কঠিন রোগ সংক্রান্ত বিভিন্ন সমস্যার জন্য ১০০ জন সাধারণ নারী-পুরুষ-শিশু কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়।
স্থানীয় জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। রাঙ্গামাটি রিজিয়নের অন্তর্গত বিলাইছড়ি সেনা জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited