কাপ্তাই প্রতিনিধি | ১০:৩৮ পিএম, ২০২০-১০-১৬
কাপ্তাইয়ের রাইখালী সিএনজি অটো রিক্সা মালিক সমিতির সহ সা. সম্পাদক খোরশেদ আলমের উপর পার্শ্ববর্তী এলাকার সিএনজি চালকদের একটি গ্রুপ হামলা চালিয়েছে বলে খবর পাওয়া যায়। গুরুতর আহত অবস্থায় খোরশেদকে উদ্ধার করে শুক্রবার (১৬ই অক্টোবর) সন্ধ্যায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় স্থানীয়রা। রাজস্থলীর বাঙ্গালহালিয়া থেকে দুপুরে যাত্রীসহ চন্দ্রঘোনা ফেরার পথে এ ঘটনা ঘটে।
রাইখালী সিএনজি অটো রিক্সা মালিক সমিতির সভাপতি থোয়াইচাপ্রু চৌধুরী রুবেল জানান, বাঙ্গালহালিয়া এলাকায় সিরিয়াল উপেক্ষা করে যাত্রী পরিবহণ করায় স্থানীয় সিএনজি চালক মো. এমদাত হোসেনের উপর ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানান সিএনজি চালক খোরশেদসহ উপস্থিত ১০/১৫জন চালক। পরে দু’পক্ষে বাকবিতন্ডা ও মারপিটের ঘটনা ঘটে। ওই দিন স্থানীয় ভাবে সমাধান হয় এ সমস্যার। শুক্রবার দুপুরে চালক মো. এমদাত হোসেন স্থানীয় সিএনজি চালক মো. সালাউদ্দিন, স্বজল, মো. হাবিব, মো. আব্দুলকে সঙ্গে নিয়ে ৫নাম্বার এলাকায় যাত্রীসহ বাঙ্গালহালিয়া এলাকা থেকে ফেরার পথে খোরশেদের উপর হামলা চালায়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এদিকে আহত সিএনজি চালক খোরশেদুল আলমকে দেখতে হাসপাতালে আসেন রাইখালী সিএনজি অটো রিক্সা মালিক সমিতি সভাপতি থোয়াইচাপ্রু চৌদুরী রুবেল, সা. সম্পাদক মো. জাফর, কোষদক্ষ ফরিদুল আলম, সদস্য নাজিম, আজম খান, সেকান্দর, রফিক, জাব্বার প্রমূখ।
রাইখালী সিএনজি মালিক সমিতির সা. সম্পাদক মো. জাফর জানান, এ বিষয়ে বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সভাপতি মো. সেলিমকে জানানো হলেও তিনি কোন ব্যবস্থা নেয়নি। উল্টো বলেছেন, আমার সমিতির চালকগণ আমার কথা শুনেন না। আমরা এই বিষয়ে প্রচলিত আইনে মামলা দায়ের করবো।
চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, আমার কাছে এখনো লিখিতভাবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করা হলে দ্রুত আইনগণ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited