আলমগীর মানিক | ০৪:২১ পিএম, ২০২২-০৯-১৮
আলমগীর মানিক
রাঙামাটিতে নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মীর আবু তৌহিদ বিপিএম(বার)। রোববার দুপুরে রাঙামাটিতে এসে পুলিশের অফিসার্স মেসে পৌছুলে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নেন রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মারুফ আহমেদ।
চলতি বছরের গত ৩রা আগষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে মীর আবু তৌহিদকে রাঙামাটির পুলিশ সুপার পদে পদায়নের আদেশ জারি করা হয়।
রাঙামাটিতে বদলী হওয়ার পূর্বে বিগত ২০২০ সালের ১৮ জুন থেকে তিনি পুলিশ সদর দফতরে সহকারী পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব পালন করে আসছিলেন। ইতোপূর্বে তিনি পুলিশ সদর দফতরে পুলিশ সুপার (এসপি) হিসেবে এলআইসি বিভাগে দায়িত্ব পালন করেছেন।
মীর আবু তৌহিদ আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের মীর সরোয়ার উদ্দীনের ছেলে। তিনি বিসিএস ২৫তম ব্যাচে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জে চাকরিতে যোগ দেন।
সাহসিকতা ও সেবা’য় পরপর দু বছর তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম (বাংলাদেশ পুলিশ মেডেল) অর্জন করেন। এই অপরিমেয় মেধাবি পুলিশ অফিসার ১৯৯৫ সালে আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি, ১৯৯৭ সালে আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগ থেকে ২০০২ সালে সম্মান ও ২০০৩ সালে মাস্টার্স সমাপ্ত করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited