নিজস্ব প্রতিবেদক | ০৩:০৯ পিএম, ২০২২-০৯-১৮
পাহাড়ি সন্ত্রাসীদের কর্তৃক জ্বালিয়ে দেওয়া সিএনজি অটোরিক্সার ক্ষতিপূরন প্রদান ও দোষীদের গ্রেফতারে প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদারের আশ্বাসে রাঙামাটিতে চলমান অটোরিক্সা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে রাঙামাটি জেলা অটোরিক্সা চালক কল্যাণ সমিতি।
এদিকে, শুক্র ও শনিবার পরপর দু’দফা হামলার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি থেকে উত্তরনে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটির সংসদ সদস্য দীপংকার তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটির পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মূছা মাতব্বর, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, অটোরিক্সা চালক কল্যাণ সমিতির সভাপতি পরেশ মজুমদারসহ নিরাপত্তাবাহিনীর উদ্বর্তন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত সভাটি পরিচালনা করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান।
সভায় উক্ত সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনাসহ স্থানীয় বাসিন্দাদের নিয়ে সম্প্রীতি সমাবেশ আয়োজনের উপর গুরুত্বারোপ করা হয়। এরআগে, রোববার সকাল থেকে কোনো প্রকার বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাঙামাটি শহরে অটোরিক্সা ধর্মঘট শুরু করে বিক্ষুব্ধ চালকরা।
বেলা ১১টায় শহরের শিল্পকলা একাডেমি চত্বরে চালক কল্যাণ সমিতির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। উক্ত সমাবেশ থেকে রাঙামাটির সর্বত্র অটোরিক্সা চালকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি ও পাহাড়ি চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited