রাজস্থলীতে বিএনপি'র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 


রাজস্থলী প্রতিনিধি    |    ০৭:৫৪ এএম, ২০২০-০৯-০২

রাজস্থলীতে বিএনপি'র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) রাজস্থলী উপজেলা শাখা উদ্যোগে দলের ৪২তম প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়। মঙ্গলবার ১ সেপ্টম্বর সকাল ১০ ঘটিকার সময় দেশ ও জাতি ও দলের কল্যানে দোয়া ও মোনাজাত দলের অস্হায়ী অফিসে অনুষ্ঠিত হয়। এরপর  উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এর সভাপতিত্বে, আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মঞো মারমা। 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র নেতা আবুল হাসেম মেম্বার(সাবেক) ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা গণতন্ত্র পুনঃউদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী অস্হায়ী কার্যালয় থেকে বাস স্ট্যান্ড গিয়ে শেষ হয়।