সেনা অভিযানে বাঙালহালিয়ায় চোলাই মদসহ আটক-২


আইয়ুব চৌধুরী    |    ১২:২৪ এএম, ২০২২-০৯-১৬

সেনা অভিযানে বাঙালহালিয়ায় চোলাই মদসহ আটক-২

রাঙামাটির রাজস্থলী উপজেলার  বাঙালহালিয়ায় সেনা টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  ৩ নং  বাঙালহালিয়া  ইউনিয়ন এর বাঙ্গালহালিয়া  বাজারের তপন বৈদ্যের মোড়ে মংচিং মারমা ও মংসুইচিং মারমার দুই দোকান থেকে  দেশীয় তৈরী  চোলাই মদ সহ    ২ জন কে  আটক করেছে বাঙ্গাল হালিয়া সেনা টহল দল। 

 আটককৃতরা হলেন মংচিং মারমা  (৩৭)  পিতা  মংসুইচিং মারমা,  গ্রাম নারাছড়া পাড়া বাঙালহালিয়া, মংচিঅং মারমা (  ৫৫) পিতা সুইহ্লাঅং মারমা গ্রাম বাঙালহালিয়া।

বৃহস্পতিবার  রাত সাড়ে  ৮টায়  বাঙালহালিয়া বাজারে ব্যবসার উদ্যােশে তৈরী করে পাচার করার সময় সেনাবাহিনী টহল দল  পলিথিন ও ড্রামে ১২০ লিটার চোলাই মদ উদ্ধার করেন।

উদ্ধার কৃত মদ ও আটক কৃত দুই মদ ব্যবসায়ীকে এস আই মনিরুজ্জানকে সেনা বাহিনীর টহলদল সোপদ্য করে দেন।

আটককৃত আসামীর বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায়  মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানান এসআই মনিরুজ্জামান,   শুক্রবার আসামীদের রাঙামাটি আদালতে সোর্পদ করা হবে  বলে পুলিশ জানান।