নিজস্ব প্রতিবেদক | ০১:৩৪ এএম, ২০২২-০৯-১৩
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রাম হিসেবে পরিচিত তিন পার্বত্য জেলার আর্থ সামাজিক উন্নয়ন আজ সমতলের সাথে প্রায় সমান্তরাল।
তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামসহ সারা বাংলাদেশকে নিয়ে ভাবেন। আর সারা বাংলাদেশের সাথে পার্বত্য চট্টগ্রামকেও একসাথে এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি পার্বত্য চট্টগ্রামকে একটি সুন্দর ও অসাম্প্রদায়িক পার্বত্য চট্টগ্রাম হিসেবে দেখতে চান। উন্নয়ন বোর্ডের উদ্যোগে পাহাড়ের অবকাঠামো, শিক্ষা, যোগাযোগ ও কৃষি খাতে আজ যে অভূতপূর্ব উন্নয়ন তার প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণেই সম্ভব হয়েছে। বিশেষ করে শিক্ষাখাতে পাহাড়ের উন্নয়ন এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় অভাবনীয়।
উন্নয়ন বোর্ড চেয়ারম্যান রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি জেলার নয় উপজেলার ৭শ’ ৩৭ জন বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীদের মাঝে ২০২০-২০২১ অর্থবছরের মেধাবৃত্তি প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী। সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
নিখিল কুমার চাকমা বলেন, আমার জীবনে কখনো শিক্ষাবৃত্তি পায় নি। কিন্তু নিজে শিক্ষাবৃত্তি না পেলেও এখন শিক্ষার্থীদের মাঝে নিজে হাতে বৃত্তি দিতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। বৃত্তি নেয়ার চাইতে বৃত্তি দিতে পারাটাও আমার জন্য অতি আনন্দের।
এ সময় বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের যুগ্ম-সচিব মোঃ ইফতেখার আহমেদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-সচিব মোঃ জসিম উদ্দিন এবং খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited