ছাত্রদলের আয়োজনে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা  


নিজস্ব প্রতিবেদক    |    ০১:০৮ এএম, ২০২২-০৯-১৩

ছাত্রদলের আয়োজনে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা  

রাঙামাটিতে ছাত্রদলের আয়োজনে ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থীদের সংবর্ধনা ও পরিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কলেজ ছাত্রদল নেতা আবরার আলভী ও পৌর ছাত্রদল নেতা আখতার হোসেন নয়ন এর সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলার সহ-সভাপতি খোরশেদ আলম ও লোকমান হাকিম পুতুল। 

রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল ইসলাম শাকিলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- সদর থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল আহাদ, সদস্য নাইমুর রহমান দুর্জয়, পৌর শাখার সদস্য নিরব হোসেন রাসেল।

পরিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন হাবিবুর রহমান অপূর্ব। এসময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে আলী আকবর সুমন পরিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। এর পাশাপাশি তিনি পরিক্ষার্থীদের পাশে সর্বদা ছাত্রদল থাববে বলে আশ্বাস দেন। পরে অতিথিরা এসএসসি পরিক্ষার্থীদের হাতে পরিক্ষা সামগ্রী তুলে দেন।