আলমগীর মানিক | ১২:৩২ পিএম, ২০২২-০৯-১২
রাঙামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
'দি এশিয়া ফাউন্ডেশন' এর অর্থায়নে এবং ‘আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্' এর বাস্তবায়নে ‘প্রমোটিং এনগেইজমেন্ট অব সিভিল সোসাইটি ইন গভর্নেন্স প্রসেস অব চিটাগাং হিলট্রাক্টস’ প্রকল্পের অধীনে রাঙ্গামাটি পার্বত্য জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে তথ্য অধিকার আইন ২০০৯' এর উপর দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় এই প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, অ্যাডভোকেট কক্সি তালুকদার, প্রশিক্ষক মোস্তাফিজুর রহমান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল প্রমুখ।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে রাঙামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশত গণমাধ্যমকর্মী অংশগ্রহন করেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠান চলবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited