প্রতিবন্ধীদের জন্য র‌্যাম ও এলাকাবাসীর জন্য ব্রীজের উদ্বোধন করলেন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান


আলমগীর মানিক    |    ১১:৫০ পিএম, ২০২২-০৯-০৮

প্রতিবন্ধীদের জন্য র‌্যাম ও এলাকাবাসীর জন্য ব্রীজের উদ্বোধন করলেন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের জন্য নির্মিত র ্যাম উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের  আয়োজনে জেলা প্রতিবন্ধী স্কুল কার্যালয়ে অনুষ্টিত আলোচনা সভায় প্রবীন সাংবাদিক ও স্থানীয় দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সাবেক জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী মো: খোরশেদ আলম, বিএম ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মামুদুন্নবী, রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নুরুল আবছার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের একটি অংশ। তাদের বাদ দিয়ে দেশ কখনো সামনের দিকে এগুতে পারবেনা। তাই তাদের বোঝা না ভেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে শিক্ষা, ক্রীড়া’সহ দেশের সকল উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করলে তারাও সম্পদে পরিণত হবে এবং দেশের সুনাম অর্জনে বিরাট ভূমিকা রাখবে।

তিনি বলেন, বৃহত্তর রাঙ্গামাটি জেলায় প্রতিবন্ধীদের পূর্নবাসন কেন্দ্র হিসেবে এই প্রতিষ্ঠানটি একটি প্রাচীন কেন্দ্র হিসেবে পরিচিত। অতিতে যেভাবে এই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষীকারা শিক্ষার্থীদের জন্য শিক্ষাদান করেছে ঠিক তেমনি বর্তমান এবং ভবিষ্যতেও তাদের নিজেদের সন্তানের মতো করে যতœ ও শিক্ষাদান করাতে হবে। তিনি আগামীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্রতিবন্ধিদের সহযোগিতা করার প্রতিশ্রæতি ব্যক্ত করেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০২১-২০২২ অর্থ বছরে ২০ লক্ষ টাকা ব্যায়ে  রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের জন্য নির্মিত র ্যামটি নির্মান করা হয়।

অপরদিকে,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে রাঙ্গামাটি সদর উপজেলাধীন বিহারপুর ব্রীজ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।  এসময় তিনি কোনো রকম অনিয়ম যাতে না হয় সেদিকে খেয়াল রেখে ব্রীজটি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। উন্নয়ন সূত্র জানিয়েছে, ৩কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে বিহারপুর এলাকায় এই ব্রীজটি এলাকাবাসীদের যাতায়াতের সুবিধার্থে নির্মাণ করে দিচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। 

পরবর্তী বিহারপুর ব্রীজ পরিদর্শন শেষে চেয়ারম্যান রাঙ্গামাটি রাজবন বিহারের বিশ্ব শান্তি প্যাগোডা"র নির্মাণ কাজ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভা'র মেয়র জনাব মোঃ আকবর হোসেন চৌধুরী, বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলমসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।