রাতের আধারে গোয়াল থেকে গরু চুরি; বগাছড়িতে গাড়িসহ ৭ চোর আটক


নিজস্ব প্রতিবেদক    |    ১০:২৯ পিএম, ২০২২-০৯-০৮

রাতের আধারে গোয়াল থেকে গরু চুরি; বগাছড়িতে গাড়িসহ ৭ চোর আটক

কৃষকের গোয়াল থেকে রাতের আধারে গরু চুরি করে পিকআপ গাড়িতে নিয়ে যাওয়ার সময় সাতজন গরু চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার দিবাগত রাতে রাঙামাটি জেলাধীন নানিয়ারচর উপজেলার বগাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা চুরি সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

জানাগেছে, বুধবার দিবাগত রাতে নানিয়ারচর হতে গরু চুরি করে পিকআপ গাড়িতে তুলে নিয়ে খাগড়াছড়ি যাওয়ার পথে বগাছড়ি এলাকায় আসলে স্থানীয়দের সন্দেহ হয়। এসময় স্থানীয় জনগন ১টি গরু ও পিকআপ ভ্যানসহ চোর চক্রের সাত সদস্যকে আটক করে নিকটস্থ পুলিশে সোপর্দ করে।

আটককৃতরা হলো, বগাছড়ির বাসিন্দা মানিক উল্লাহর বড় ছেলে সেলিম (৩০), হাফিজ উদ্দিনের ছেল কাদের (৪৬), খাগড়াছড়ি গুইমারা এলাকার বাসিন্দা রইছ মিয়ার পুত্র আব্দুল মান্নান (২৪), নুর হোসেনের পুত্র জাকারিয়া শেখ (২৪), শাহজাহার মোল্লার ছেলে রতন মোল্লা (২২), রফিকুল ইসলামের ছেলে মোস্তফা কামাল সাদ্দাম (২৬) এবং আবুল হাশেমের ছেলে মোর্শেদ আলী (২৬)।

এবিষয়ে নানিয়ারচর থানার ওসি সুজন হালদার জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে দীর্ঘদিন যাবৎ এরা নানিয়ারচরে গরু ছাগলসহ বিভিন্ন গবাদিপশু চুরি করে আসছিল। আমরা একটি গরু একটি জীপগাড়ি ও চোর চক্রের সাত সদস্যকে আটক করেছি। মামলার এজাহার তৈরি করে এদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।