নিজস্ব প্রতিবেদক | ১১:৩৯ পিএম, ২০২২-০৯-০২
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন এর হেডম্যান পাড়ায় বসবাসরত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর ঘর লক্ষ্য করে শতাধিক রাউন্ড গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। এসময় তিনি ঘরের মধ্যে ছিলেন।
এই ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও সমগ্র চিৎমরমে থমথমে অবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টা এবং রাত ৮টার পর দফায় দফায় এই গুলি বর্ষণের ঘটনা ঘটে বলে জানান অংসুইছাইন চৌধুরী। তিনি জানান, জেএসএস (সন্তু) এর অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁকে হত্যার উদ্যোশে এই ঘটনা ঘটিয়েছে। তিনি অবিলম্বে চিৎমরমে সেনা ক্যাম্প স্থাপনের দাবি জানান।
এদিকে যোগাযোগ করা হলে চিৎমরম হেডম্যান পাড়ার বাসিন্দা চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা এখন আতঙ্কের মধ্যে আছি। তিনিও চিৎমরমে সেনা ক্যাম্প স্থাপনের দাবি জানান।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থল ও আশেপাশে এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী টহল জোরদার করা হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited