নিজস্ব প্রতিবেদক | ১২:৩৮ এএম, ২০২২-০৮-৩১
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দলীয় কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে কাঁঠালতলী দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ অন্যান্য নেতারা।
বক্তারা জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, নিজেদের দুর্নীতি ঢাকতে এখন জনগণের পকেট কাটছে সরকার। জনরোষে পড়ে বিপিসি ৫ টাকা তেলের দাম কমিয়ে জনগণের সঙ্গে তামাশা শুরু করেছে। আর এসব দুর্নীতির বিরুদ্ধে বলতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর পাখি শিকারে মতো গুলি করছে পুলিশ।
তারা আরও বলেন, জনগণ জেগে উঠায় আতঙ্কিত হয়ে বিএনপির সমাবেশ ঠেকানোর জন্য প্রশাসনকে ব্যবহার করে ১৪৪ ধারা জারির অপরাজনীতিতে মেতে উঠেছে সরকার। সরকারকে আর সময় দেয়া যাবে না উল্লেখ করে ব্যর্থতার দায়ভার নিয়ে এখনই পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানান বক্তারা।
এদিকে বিক্ষোভ সমাবেশ শেষে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited