নিজস্ব প্রতিবেদক | ০৮:৪৯ পিএম, ২০২২-০৮-৩০
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় আঞ্চলিক দুই দলের মধ্যে গুলিবর্ষনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। এইসময় উভয় পক্ষের মধ্যে ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি বিনিময় হয় বলে এলাকাবাসীরা জানান।
জানা যায়, ঐ এলাকায় অবস্থানরত এমএনপি'র সদস্যরা খাবার খাওয়ার সময় জেএসএস মূলদল সমর্থিত সশস্ত্র সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। এসময় এমএনপি'র সদস্যরা পাল্টা গুলি বর্ষণ করে। উক্ত গুলিবর্ষণের ঘটনায় হতাহতের কোন তথ্য পাওয়া যাযনি।
২নং রাইখালী ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেলিম জানান, ডলুছড়ির নোয়াপাড়া এলাকায় ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি বিনিময়ের কথা এলাকাবাসী জানান। তবে কাদের মধ্যে এই ঘটনা ঘটেছে তিনি জানেন না বলে জানান।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, গোলাগুলির খবর পাওয়ার পর সেই স্থানে পুলিশ সদস্যদের দ্রুত পাঠানো হয়েছে। পুলিশ না আসা পর্যন্ত বিস্তারিত বলা যাবে না।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited