রাঙামাটি শহরে যুবলীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ


নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৪৭ পিএম, ২০২২-০৮-৩০

রাঙামাটি শহরে যুবলীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

রাঙামাটিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার সহ সভাপতি উক্যাসিং মারমার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাঙামাটি জেলা শাখা,সদর উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা। 


মঙ্গলবার সকালে রাঙামাটির পৌর চত্ত্বরের সামনে থেকে এই উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাঙামাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এসে   বিক্ষোভ মিছিল শেষ হয়।


এর আগে পৌরসভার সামনে প্রতিবাদ সমাবেশ করেন যুবলীগের নেতাকর্মীরা। এসময়  কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার যুবলীগের সহ সভাপতি উক্যাসিং মারমার উপর সন্ত্রাসী হামলার সাথে  যারা জড়িত তাদের  দ্রুত গ্রেপ্তারের দাবি জানান  বক্তারা।