নিজস্ব প্রতিবেদক | ০৪:৩০ পিএম, ২০২২-০৮-২৯
সোমবার দুপুরে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল প্রকার দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে সাজেক ইউনিয়ন বিএনপি কর্তৃক বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজারে অনুষ্ঠিত হয়।
সাজেক বিএনপি'র সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাজেক বিএনপি'র সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সিনিয়র যুগ্ন সম্পাদক ইসমাইল হোসেন, যুগ্ন সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক ইউছুফ আলী বাবুল, সাজেক যুবদলের সভাপতি মামুনুর রশিদ মামুন, সাজেক স্বেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর আলম, ছাত্রদল সভাপতি জাহেদুল ইসলাম মানিক, শ্রমিক দল সভাপতি বাদশা আলম বাবলা, তাতী দল সভাপতি আঃ স্বপন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার জ্বালানি তেল,পরিবহন ভাড়া এবং সকল দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনকে দিশেহারা করে তুলেছে। এরফলে মানুষের স্বাভাবিক জীবন ব্যহত হচ্ছে। এছাড়া ফ্যাসিস্ট সরকারের নির্দেশে ভোলায় শান্তিপুর্ন বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালিয়ে জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম সিদ্দিকী এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যা করেছে।
বক্তারা ওই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এখনই পদত্যাগ করে সাধারণ মানুষের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান। তা না হলে আগামীতে কঠোর আন্দোলনের মাধ্যমে এই গণবিরোধী ভোট চোর সরকারকে বিতাড়িত করা হবে বলে হুশিয়ারি দেন তারা।
বক্তারা আরো বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি সংকট, সীমাহীন লুটপাট ও অর্থপাচারের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ হচ্ছে। আর অবৈধ দখলদার সরকার ক্ষমতায় থাকতে শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলিবর্ষণ করে বিএনপি নেতাকর্মীদের হত্যা করছে। এই আওয়ামী সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited