নিজস্ব প্রতিবেদক | ০৭:২৯ পিএম, ২০২২-০৮-২৮
পারিবারিক কলহের জেরে রাঙামাটির নানিয়ারচরে বিষপানে আত্মহত্যার চেষ্টায় মৃত্যুবরণ করেছে এক যুবক।
রোববার সকাল ১১টায় উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ২নং টিলা এলাকার শাহ জামাল (২৫) নামের এক যুবক বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শাহ জামাল স্থানীয় মো. আবু হানিফের বড় ছেলে। মৃত্যুকালে শাহ জামাল ৩মাসের একটি কন্যা সন্তান রেখে যায়।
নিহতের চাচা মতিয়ার জানায়, প্রতিদিনের ন্যায় আমি আমার দোকানে যায়। আমার ছেলে ফোন করে আমাকে জানায় শাহ জামাল বিষপান করেছে। খবর পেয়েই আমরা তাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসি। এখানে এসে কেবিনে ভর্তি করলে কিছুক্ষণ পরেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন যাবৎ টানাপোড়েনের সংসারে পরিবারের সাথে শাহ জামালের দ্বন্দ লেগে ছিল।
এবিষয়ে নানিয়ারচর থানার ওসি সুজন হালদার জানান, উপজেলার বুড়িঘাটে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে বলে জেনেছি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited