আজগর আলী খান | ১২:৪৪ এএম, ২০২২-০৮-২৮
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শান্তনু কুমার দাশের সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে এবং উপজেলা নির্বাহী অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন প্রকল্পের অজুহাত দেখিয়ে উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার জয়নুল তালুকদার কাজ থেকে চাঁদা দাবি করছে দুর্বৃত্তরা। ২৭ আগষ্ট শনিবার সকাল সাড়ে ৯টায় ০১৯৫৬৪৫৬১৮৬ এ নাম্বার থেকে ফোনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষকের নাম্বার সংগ্রহ করে দেওয়ার জন্য অনুরোধ করেন। বিষয় টি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ কে অবগত করা হলে তিনি কারো সাথে লেনদেন না করার জন্য অনুরোধ করেন। বিষয়টি সম্পর্কে নির্বাহী কর্মকর্তা সাংবাদিক কে বলেন
গত দুই দিন ধরে এ নম্বরটি ক্লোন করা হয়। শনিবার ১২ টায় ইউএনও শান্তনু কুমার দাশ তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিজেই এ বিষয়ে একটি সামাজিক যোগাযোগে বিজ্ঞপ্তি দিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং কোন প্রতারকের কথায় কাউকে টাকা পয়সা না দেওয়ার জন্য অনুরোধ করেন।
তিনি বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইউএনওর সরকারি মুঠোফোনের নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন অফিস ও জনপ্রতিনিধির কাছে টাকা দাবি করছে। এসব প্রতারক চক্রের খপ্পরে পড়ে টাকার লেনদেন সহ অন্য যেকোন তথ্য আদান প্রদান না করার জন্য সবাইকে অনুরোধ করছি। তিনি প্রতারক চক্রের নিকট নগদ ও বিকাশ নম্বর চাহিলে প্রতারক চক্র বিকাশ নম্বর না দিয়ে নগদে টাকা পাঠানোর জন্য অনুরোধ করেন প্রতারক চক্র। পরে ইউএনও বিষয়টি রাজস্থলী থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন কে খতিয়ে দেখার জন্য অনুরোধ করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited