খাগড়াছড়ি প্রতিনিধি | ০৮:৫৩ পিএম, ২০২২-০৮-২৬
খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি বাজার সংলগ্ন মহাজনপাড়া এলাকা ইউপিডিএফের সাবেক কর্মী সুদীপ্ত ত্রিপুরাকে (৩৫)কে অপহরণ করেছে দুর্বত্তরা। বৃহস্পতিবার (২৫ আগস্ট ২০২২) রাতে এ রাতে অপহরণের ঘটনা ঘটে তবে আজ তা প্রকাশ পায়। অপহৃত সুদীপ্ত ত্রিপুরার বাড়ি সিন্দুকছড়ি ইউনিয়নের সুকান্ত মহাজন পাড়ায় বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানায়, গতকাল রাতে একটি স্বশস্ত্র সন্ত্রাসীগ্রুপ সুদীপ্ত ত্রিপুরাকে অপহরণ নিয়ে যায়। এ ঘটনায় তার পরিবার শঙ্কা ও উদ্বেগ জানিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। অবিলম্বে অপহৃত সুদীপ্ত ত্রিপুরাকে উদ্ধারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় এলাকাবাসী ও অপহৃত পরিবার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ জানান, অপহরণের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করেননী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেওয়া অব্যাহত রেখেছে। একই সাথে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
এ অপহণের ঘটনায় প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফের পক্ষ থেকে ইউপিডিএফ গণতান্ত্রিক (নব্য মুখোশ বাহিনী)কে দায়ী করে ইউপিডিএফ এর খাগড়াছড়ির সংগঠক অংগ্য মারমা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় তিনি দ্রুত অপহৃত সুদীপ্ত ত্রিপুরার মুক্তির দাবী জানান। একই সাথে তিনি সাবেক ইউপিডিএফ কর্মী হওয়ায় সুদীপ্ত ত্রিপুরা উদ্ধারে তৎপরতা না থাকার অভিযোগ তোলেন।
অন্যদিকে-ইউপিডিএফ গণতান্ত্রিক এর গুইমারা উপজেলা সমন্বয়ক নবীন চাকমা অপহরণের দায় অস্বীকার করে বলেন, বিষয়টি আমি কিছুই জানি না। এ ঘটনার সাথে আমার পার্টির কোন সম্পৃক্ততা নেই। হয়তো অন্ত:কোন্দল বা দলে কাজ না করায় তারাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে উল্টো অভিযোগ তোলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited