আইয়ুব চৌধুরী | ০৪:৪০ এএম, ২০২২-০৮-২৪
জ্বালানী তেল, লোডসেটিং,পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেন উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে রাজস্থলী উপজেলা সদর বাস ষ্টেশন প্রাঙ্গনে উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক শামীম আহাম্মদ রুবেল এর সঞ্চালনায় এতে উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড মামুনুর রশিদ, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারন জসিম উদ্দিন, সাবেক যুগ্নসম্পাদক জেলা বিএনপি নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন, সাবেক সহ সম্পাদক জেলা বিএনপি দিদারুল আলম, রাঙ্গামাটি সদর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রোনেল দেওয়ান উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মংঞো মার্মা, সাংগঠনিক সম্পাদক বাবলু,সহ-সভাপতি চাথোয়াইপ্রু মারমা,হাসেম সহসভাপতি রাজস্থলী উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ভোট চুরির মধ্যদিয়ে ক্ষমতা দখল করে থাকা আওয়ামীলীগ সরকার দেশের মানুষের কথা চিন্তা করে না। তারা শুধু দেশের সম্পদ লুটপাট করতে ব্যস্ত। তাদের লুটপাটের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আন্দোলনের মধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। আওয়ামীলীগ সরকারকে গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট সরকার হিসেবেও আখ্যা দেন বক্তারা। বিক্ষোভ সমাবেস পুলিশি বাধার মুখে অনুষ্ঠিত হয়। এ সময় রাজস্থলী উপজেলা বিএনপির অংগসংঘটনের নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited