নিজস্ব প্রতিবেদক | ০২:৩৭ এএম, ২০২২-০৮-২৪
রাঙামাটিতে ইন্টারনেট ক্যাবল সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে মো. মোক্তার উদ্দিন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে রাঙামাটি শহরের তবলছড়ি বাজারে এ ঘটনা ঘটে। নিহত মোক্তার উদ্দিন রাঙামাটি শহরের তবলছড়ি স্বর্ণটিলা এলাকার মো. জসিম উদ্দিন ছেলে।
স্থানীরা জানায়, মো. মোক্তার উদ্দিন রাঙ্গানেট নামে একটি ইন্টারনেট ক্যাবল সংযোগ দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন।
মঙ্গলবার দুপুরের দিকে ইন্টারনেট ক্যাবল নিয়ে যাওয়ার জন্য বিদ্যুতের খুঁটির উপর উঠলে বিদ্যুতের সঞ্চালন তারের সাথে লেগে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রাঙামাটি জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তৃষা চাকাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে। মূলত মাথায় আঘাতজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited